মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২০ সেপ্টেম্বর ২০ ২১
৬:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কে নিবাস কল্যাণ সমিতির সংবর্ধনা

বাংলাদেশ ব্যাংক নিবাস কল্যাণ সমিতির উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর এর প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে ১৯ সেপ্টেম্বর রবিবার রাতে এক সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংক স্কুলের মাল্টিপারপাস হলে সমিতির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন ডিজিএম আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, যুগ্ম ব্যবস্থাপক এ,টি,এম হাবিবুল্লাহ, সমিতির সেক্রেটারি রনজিত চন্দ্র মালাকার। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হাকিম।

সংবর্ধনা জবাবে নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর বলেন বাংলাদেশ ব্যাংক নিবাসে ভবনসমুহের মেরামত কাজ শুরু হয়েছে। কাজের মান যাতে যথাযথ হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট প্রদান করেন সমিতির সভাপতি ও সেক্রেটারি। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম খালেদ আহমদ, আহমেদ ফজলুল্লাহ, জাবেদ আহমদ, ডাঃ উম্মে কুলসুম, মোঃ সাইফুল আলম, সঞ্জীবন মজুমদার, সফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ