মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৪ মে ২০ ২১
২:০ ৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহিদুল ইসলাম সৌমিক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭নং ওয়ার্ডবাসী সহ দেশ ও বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক। আজ বৃহস্পতিবার এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

ঈদের শুভেচ্ছা বার্তায় শাহিদুল ইসলাম সৌমিক বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহর দুয়ারে আনন্দের ঢালি নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ। ঘরে ঘরে এখন তাই উৎসবের আমেজ।

তিনি বলেন, ঈদ শুধু আনন্দ উদযাপনেরই নয়, ঈদ হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও। ধনী-গরীবের পার্থক্য ভুলে যাওয়ার শিক্ষা দিয়ে ঈদ মানুষকে সৌহার্দ্যের পথ দেখায়। মানুষে মানুষে হিংসা ও হানাহানিকে দূর করার, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলে ঈদ।

মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে সবাই ঈদের আনন্দে মেতে ওঠবেন,
এবারের ঈদ হোক শারীরিক দূরত্বে, হৃদয়ের উত্তাপে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ