৭:৩৬ অপরাহ্ণ
মহান স্বাধীনতা দিবসে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে "দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ" উদ্যোগে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.জেড রওশন জেবিন রুবা'র নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে স্বাধীনতার বীর শহিদদের প্রতি পুস্প স্তবক অর্পণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, বেগম রোকেয়া পদক প্রাপ্ত সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা,কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা কেন্দ্র, সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শমশের রাসেল, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী, সীমান্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা কেন্দ্র, মহানগর শাখার তারেক মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।