রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২০ আগস্ট ২০ ২২
১১:১২ অপরাহ্ণ

১৪নং ওয়ার্ডে মহানগর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম প্রধান জিয়াউল গণি আরেফিন জিল্লুর বলেছেন, যারা আগামীতে সরকার বিরোধী একদফার আন্দোলনে শক্তিশালী হয়ে মাঠে থাকার পাশাপাশি কর্মীদের খোঁজ-খবর রাখবে, আমরা ওয়ার্ডের নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে দলের দায়িত্ব তার কাঁধে দেব।

একারণেই আজ মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ড কর্মীসভার মাধ্যমে আপনাদের মতামত জানার জন্যই এই কর্মীসভার আয়োজন করা হয়েছে। তিনি গতকাল (১৯ আগস্ট) রাতে নগরীর চালিবন্দরস্থ একটি বাসায় সিলেট মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৪নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির এক কর্মী সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম এর সভাপতিত্বে ও জিয়াউর রহমান দিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিমের সদস্য নজিবুর রহমান নজিব বলেন, পদের জন্য নিজেদের মধ্যে দলাদলি বিভেদ সৃষ্টি করেন তাতে আপনারাও শক্তিশালী হবেন না। দলকেও শক্তিশালী করতে পারবেন না।

রাজপথের নির্যাতিত এবং দলের জন্য ত্যাগী নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সরকারের বিরুদ্ধে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক টিমের সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর খান, বদরুদ্দোজা বদর, এডভোকেট আব্দুল বাছিত, হাজী আনা মিয়া, সামছুল আলম, কামরুল ইসলাম, হুমায়ুন বখত মিতু, আতিউর রহমান কয়েস, পানেষ দেব, মো. ঈসমাইল, লিটন আহমদ, বাহার মিয়া, সবুর আহমদ জালাল, আব্দুল মুমিন মামুন, কামাল আহমদ, মোমিনুর রহমান তানিম, আবুল হাসিম জাকারিয়া, দিদারুল ইসলাম সুমন, লিপু বনি, কামরুল আহমদ মাসুম, শরিফ আহমদ, ইমতিয়াজ আহমদ আরাফাত, শহিদুর রহমান সনি প্রমুখ। উল্লেখ্য, সভায় সর্বসম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যা অচিরেই প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ