৪:৪৫ অপরাহ্ণ
তিতাসের ইটালি প্রবাসী হেলিকপ্টারে চড়ে নিজ বাড়িতে সপরিবার
শখের বসে হেলিকপ্টারে চড়ে সপরিবার নিয়ে নিজ জন্মভূমিতে আসলেন ইটালি প্রবাসী ফজলুল হক টিপু।তিনি দীর্ঘ ২২ বছর আগে ইটালিতে গিয়েছিলেনে জীবিকার তাগিদে।
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের জগতপুর গ্রামের তালুক পাড়ার মৃত কাজী আবদুর রশিদের ছেলে ইটালি প্রবাসী ফজলুল হক টিপু জীবিকার তাগিদে ইটালিতে গিয়ে নিজেই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
জানা যায়, আজ থেকে ২২ বছর আগে জীবিকার তাগিদে ইটালিতে পারি জমান তিনি।
সেখানে গিয়েই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন ফজলুল হক টিপু।এরপর তাঁর সহধর্মিণীকেও ইটালিতে নিয়ে যান তিনি। সেখানেই জম্ম হয় তিন ছেলে এক মেয়ের।সেখানেই সপরিবার নিয়ে বসবাস করছেন ফজলুল হক টিপু।
ইটালিতেই ছেলে-মেয়ে পড়াশোনা করছেন।যখনই মন চায় তখনই সপরিবার নিয়ে দেশের মাটিতে চলে আসেন তিনি। কিন্তু এবার শখের বসে স্ত্রী, তিন ছেলে- এক মেয়েকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ জন্মভূমি জগতপুরে আসেন ইটালি প্রবাসী ফজলুল হক টিপু।
তিনি পরিবার নিয়ে ইটালি থেকে শুক্রবার সকালে হজরত শাহজালাল(রাঃ)আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছা মাত্রই তাদেরকে রিসিভ করেন আত্মীয়- স্বজনরা।
এরপরই শখের বসে সহ পরিবার নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ জন্ম ভূমি জগতপুরের তালুক পাড়া গ্রামে এসে পৌঁছান ইটালি প্রবাসী ফজলুল হক টিপু। তাঁকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের ভিড় লক্ষ করা গেছে।
এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তাঁর আত্মীয় স্বজনসহ স্থানীয় মানুষজন।