১০ :৫২ অপরাহ্ণ
জেলা ও মহানগর আ'লীগের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে শুক্রবার (৮ ডিসেম্বর)। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সিলেট জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিলেট জেলা আ’লীগের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। আজ রবিবার বিকাল ৪ ঘটিকায় আনন্দ মিছিল অনুষ্টিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সজিব বক্ত এর সভাপতিত্বে ও সোহাগ ইবনে অভির পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ১২ নং ওয়ার্ডের সাবেক সহ -সভাপতি সিলেটের আলোচিত ছাত্রনেতা ইমন ইবনে সাম্রাজ, উপস্তিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা রিয়াদ আল রাব্বি, সোহাগ আহমেদ, সুমন আহমেদ, নাহেল আহমদ, আফজল আহমেদ, সালেক আহমদ, আহাদ আহমদ,জামিল আহমদ,হাসান আহমদ সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।