১:০ ৫ অপরাহ্ণ
সিলেট জেলায় মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজপথে সবচেয়ে জনপ্রিয় সংগঠন, যার প্রতিবাদ, প্রতিরোধে প্রকম্পিত সারা বাংলাদেশ।
সময়ের প্রকারান্তরে সাহসীকতার মশাল নিয়ে দেশও দেশের বাহিরের সকল অসঙ্গতি নিয়ে কথায় কাজে বিপ্লবের বিস্ফোরণ তুলে হয়েছে শিরোনাম,
উড়িয়েছে নিশাল,কুড়িয়েছে মানবতা,শাণিত করেছেন মুক্তিযুদ্ধের চেতনা, তুলে ধরেছেন সারা বাংলার মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ের মশাল,
নিত্য নতুন সামাজিক অসঙ্গতিকে তুলে নিয়ে এসেছেন গণমাধ্যমের সামনে, এমনি হার না মানা সংগঠন এর নাম মুক্তিযুদ্ধ মঞ্চ।
মুক্তিযুদ্ধ মঞ্চ এর ২য় প্রতিষ্ঠা বার্ষীকি পালিত সিলেট জেলা পরিষদে, মুক্তিযুদ্ধ মঞ্চের সিলেট জেলা শাখার কর্মসূচিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদেন, এছাড়াও ২য় প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষ্যে কেক কাটা হয়।তারপর মহান মুক্তিযুূদ্ধে শহিদ হওয়া শহিদদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল হয়। কর্মসূচিতে উপস্তিত ছিলেন সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজ, সিলেট মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক ফারহান সজিব,সিলেট মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের অর্থ সম্পাদক আলহামরা চৌঃ দিপ,সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের প্রচার সম্পাদক সুমন আহমদ জুসি, সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের পরিবেশ বিষয়ক সম্পাদক লিমন আহমদ,সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফজল আহমদ, সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্য মোঃ আবুল হাসান প্রমুখ।