সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২১ ডিসেম্বর ২০ ২১
৯:৪৪ অপরাহ্ণ

কুচাইয়ে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্টিত

দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকালে এফআইভিডিবি সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্টিত হয়েছে। কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালামের সভাপতিত্বে এবং সূচনা প্রকল্পের জিসিডিও সাহিদা আক্তারের সঞ্চালনায় সমাপনী সভায় বক্তারা সূচনা প্রকল্পের মাধ্যমে তেতলী ইউনিয়নে প্রায় এক হাজার তিনশত নারী উপকারভোগীর সফলতার কথা তুলে ধরেন।

এ প্রকল্পের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে বলে বক্তারা উল্লেখ করেন। বিশেষ করে প্রকল্পের মাধ্যমে সফল হওয়া নারীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, সাংবাদিক খালেদ আহমদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু সালেহ আহমদ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জাকারিয়া আহমদ, মৎস্য অধিদপ্তরের এফএ দুলাল মিয়া, ইউপি সদস্য আলতাফুর রহমান, মঈন উদ্দিন, আহমদ আলী, রাজু আহমদ, আব্দুল বাছিত, শাহজাহান রহিম, রানু বেগম, রাজিয়া বেগম লিলি বেগম, সূচনা প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী আবুল কাশেম, এফএফ সুচিত্রা মল্লিক, সুমাইয়া আক্তার, এসসিএম ইমরানা বেগম, সোমেনা বেগম, রাহিমা বেগম ও পুষ্টিদলের সদস্যবৃন্দ বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ