৪:১০ অপরাহ্ণ
এমপি কয়েস এর সুস্থতা কামনায় জেলা যুবলীগের দোয়া ও শিরণী বিতরণ
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এমপি’র সুস্থতা কামনায় সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বুধবার ১০মার্চ বাদ মাগরিব হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
গত রোববার (৭ মার্চ) তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে ভর্তি হয়।
তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনার টিকা নিয়েছিলেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে তার নির্বাচনী এলাকাও সফর করে গিয়েছিলেন তিনি।