মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৮ সেপ্টেম্বর ২০ ২১
১০ :৫৪ অপরাহ্ণ

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ১১ রবিউল আউয়াল, সিলেট নগরীতে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি (র.) এর মাযার যিয়ারতের মাধ্যমে র‌্যালির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ২৭ সেপ্টেম্বর, সোমবার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদের নেতৃত্বে র‌্যালি বাস্তবায়ন কমিটি মাযার যিয়ারত সম্পন্ন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান ফরহাদ, র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগরী সভাপতি এস এম মনোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য আবু সাইদ বখত নিয়াজী, র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল গনি সোহাগ, কবির আহমদ, সাদেকুর রহমান, রুহুল হুদা চৌধুরী রাহেল, ইয়াহইয়া আহমদ, জাকির হোসেন, তোফায়েল আহমদ মিনার, শাবিপ্রবি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সুলাইমান খাঁন, সিলেট মহানগরী শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসাইন, সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক শাহ আলম প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ