১:৩১ পূর্বাহ্ণ
বিজয় দিবসে ল’ কলেজ ২০২০-২১ সেশনের শীতবন্ত্র বিতরণ
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট ল’ কলেজ ২০২০-২১ সেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে।
১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টায় উপশহরস্থ ‘ল’ কলেজের সামনে এই শীতবন্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, শীতে অসহায় মানুষদের খুবই কষ্টে দিন-যাপন করতে হয়।
আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এই শীত হতে পারে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য কিছুটা হলেও সহনীয়। মানবিক এই কাজে এগিয়ে আসতে পারেন আর্থিক সাহায্য দিয়ে কিংবা আপনারা যারা পুরনো কাপড় জমিয়ে রেখেছেন তা দিয়েও পাশে থাকতে পারেন। সমাজের বিত্তশালীদের এসব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আতিকুর রহমান সাকের এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র সুহান আহমদ, মাসুদুর রহমান সাগর, আব্দুল মান্নান, জাওয়াদ কাদির, আনওয়ার হোসেন মনজু, লাভলী নুর, জাকারিয়া আহমদ জাকির, মিলি বেগম, রুজিনা বেগম, সুলাইমান হোসাইন খান, ইয়াসিন প্রমুখ।