সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৬ নভেম্বর ২০ ২১
১:১৯ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের দোয়া মাহফিল

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের ট্রেজারার আব্দুস সালামের মা হাজী আনোয়ারা বেগমের সুস্থতায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (র.) এর মসজিদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদানের রূহের মাগফেরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কোভিড-১৯ কো-অর্ডিনেটর ও সিলেট ইউনিটের সাবেক যুব প্রধান মোহাম্মদ নাজিম খাঁন, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-প্রধান অলিউর রহমান ফরিদ, সিলেটের দিনকাল পত্রিকার নির্বাহী সম্পাদক নাজমুল কবির পাভেল, আমছাল চৌধুরী প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ