২:০ ৯ পূর্বাহ্ণ
আধুনিক ওয়ার্ড গঠনে কাউন্সিলর প্রার্থী হতে চান সেনাজ
সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেনাজুর রহমান সেনাজ ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া ও মতামতের ভিত্তিতে সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেনাজুর রহমান সেনাজ। সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেনাজুর রহমান সেনাজ জানান, সিলেট সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করতে চান তিনি।
সেনাজ বলেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি। সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। এই ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই।