বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া, তিতাস(কুমিল্লা)::
২৭ জানুয়ারী ২০ ২১
১:৫৮ পূর্বাহ্ণ

তিতাসের আসন্ন জিয়ারকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষকলীগ নেতা মজনু সরকার

কুমিল্লার তিতাস উপজেলার আসন্ন ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্লীন ইমেজের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মজনু সরকার। আগামী-২০২১ সালের আসন্ন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী তিনি। তিনি জিয়ারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ও ইউনিয়নবাসীর খোঁজ-খবর নিচ্ছেন এবং তাঁদের দোয়া ও সমর্থন চেয়ে আসছেন।


আসন্ন ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননন্দিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মজনু সরকার একান্ত এক সাক্ষাতে বলেন,সততার সহিত আমি বৃহত্তর দাউদকান্দি ও বর্তমান তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেছি এবং তিতাস উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেছি। বর্তমানে নিষ্ঠার সহিত তিতাস উপজেলা কৃষকলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি।

তিনি,বলেন,দীর্ঘদিন যাবৎ সাংগঠনিক ভাবে দলের জন্য কাজ করে যাচ্ছি।মহামারি করোনা কালীন সময়ে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন,মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচীর দায়িত্ব পালন করেছি।

তিনি বলেন,উপজেলা কৃষক লীগের উদ্যোগে অসহায় গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। তিনি আরো বলেন,দলীয় মিটিং মিছিল,সভা-সমাবেশ, আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে দলের জন্য অগ্রণী ভূমিকা পালন করে আসছি। তিনি বলেন,আমাদের সকলের প্রান প্রিয় অভিভাবক কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী(সিআইপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের হাত-কে শক্তিশালী করার লক্ষে আসন্ন ৮ নংজিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরো বলেন,আশা করি আমাদের সকলের প্রান প্রিয় অভিভাবক কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনের মাননীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী (সিআইপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার আমার বিষয়টি মাথায় রাখবেন।

এবিষয়ে জিয়ারকান্দি ইউনিয়নের স্থানীয় এক মুরব্বী জানান,আসন্ন ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মজনু সরকার একজন উদারমনা মানুষ।তিনি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে,বিপদ ও আপদে আমাদের পাশে থাকেন।তাঁকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে জনগণ তাকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে এ আশাবাদ ব্যক্ত করেন ওই মুরব্বী। জিয়ারকান্দি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মজনু সরকার।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ