রবিবার, জুলাই ২৬, ২০ ২৬
শরীফ আহমদ,দক্ষিণ সুরমা::
১৪ সেপ্টেম্বর ২০ ২৫
২:৩৬ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় ঘন ঘন বিদুৎ বিভ্রাট একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম কার্যক্রম স্থবির

দক্ষিণ সুরমার উপজেলায় ঘনঘন বিদুৎ বিভ্রাটের ফলে জনজীবন চরম বিপর্যয়ে পড়েছে। জাতীয় বিদুৎ গ্রেড সমস্যা তাকলে অল্প বৃষ্টি হলে নগরীর দক্ষিণ সুরমার বিদুৎ নিয়ে তামাশা শুরু হয়। স্থানীয় বিদুৎ বিভাগের কর্মরত কর্মকর্তাদেরকে প্রতিনিয়ত অভিযোগ দিলেও কোন সুরাহা হয় না। বরং তাদের দায়সারা ভাব প্রতিয়মান হয়।

জানা যায়, উপজেলার বরইকান্দি, তেতলী, মোল্লারগাঁও, সিলাম, লালাবাজার, দাউদপুর ইউনিয়নের জনসাধারন বেশি বিদুৎ হয়রানী হন। তাই এই জনপদে মানুষের জীবনমান বিপযর্য়ে পড়ে। এই এলাকায় বেশি বিদুৎ সংকট থাকায় ব্যবসা করতে পারেন না।বিশেষ করে বর্তমানে কলেজ পর্যায়ে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলছে যা তাকবে ৭ সেপ্টেম্বর থেকে,১৪ সেপ্টেম্বর পর্যন্ত এবং একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বরে। ভর্তি কার্যক্রম স্থবির রয়েছে ।

এবিষয়ে রেলগেইটস্ত লেইছ সুপার মার্কেট অবস্তিত জুঁই এন্টারপ্রাইজ পরিচালক দেলওয়ার হোসেন মামুন জানান,ঘনঘন বিদুৎ বিভ্রাটের ফলে অনলাইন ভর্তি কার্যক্রম করতে পারছি না,শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্চে । বিসিক শিল্প নগরীর আলমপুর, সিলেট শিক্ষা বোর্ড ,সিলেট পাসপোর্ট সহ দক্ষিণ সুরমায় অবস্তিত গুরুত্বপূর্ণ স্থাপনা ।

এই নিয়ে গত ৪দিন যাবত থেকে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নাজির বাজার, বরইকান্দি ও কুচাই ইউনিয়নের বর্তমানে সিটি কর্পোরেশনের বাসিন্দার অভিযোগ। বিদুৎ বিভাগের দায়সারা ভাবের কারনেই আমরা প্রতিনিয়ত হয়রানী হচ্ছি। এ ব্যাপারে লাউয়াই এলাকার ব্যবসায়ী রোমন আহমদ জানান, আমাদের এলাকার বিদুৎ থাকেনা, কিন্তু পাশ্ববর্তী এলাকা পিরোজপুরে বিদুৎ থাকে। এই নিয়ে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে।

তারা বলছেন যদি বিদুৎতের সমস্যা হয়, তাহলে কেমনে কি হয়। বিদুৎ তেলেশমাতি থেকে রক্ষা চায় এলাকাবাসী। এক এলাকায় বিদুৎ তাকলে অন্য এলাকায় বিদুৎ তাকে না ইউনিয়নে পাঁচ দিন যাবত ঘনঘন বিদুৎ যাওয়া আসা করে বিদুৎ না থাকায় আমরা কর্মে স্থবিরতা বিরাজ করছে। ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিদুৎতের জন্য মানুষজন নানা প্রশ্ন করছেন।

এবিষয়ে যোগাযোগ করা দক্ষিণ সুরমাস্থ পিডিবি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ