শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২ নভেম্বর ২০ ২১
১১:০ ৯ অপরাহ্ণ

লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মুহিতের মনোনয়ন দাখিল

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন মো. আব্দুল মুহিত। এলাকার মুরব্বীয়ান ও যুব সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মুত্তাকিনের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকালে তিনি এলাকাবাসীর দোয়া চেয়ে বলেন, লালাবাজারকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। গ্রামের মানুষ যাতে শহরের সুবিধা পান সেটি নিশ্চিত করে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। সেই সাথে সমবন্টনের মাধ্যমে এলাকার নিরীহ অসহায় মানুষের অধিকার প্রতিষ্টিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী হেলাল মিয়া, খবির মিয়া, ফাহিম মাহমুদ ফুরুক, গোলাম কিবরিয়া, সুমেল আহমদ, জাহেল মিয়া, আজির খান, জিলু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ