শনিবার, মে ২, ২০ ২৬
বালাগঞ্জ প্রতিনিধি::
১৬ মার্চ ২০ ২২
৪:২২ অপরাহ্ণ

বালাগঞ্জে কৃষকলীগের কৃষক সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক সমাবেশ করেছে বালাগঞ্জ উপজেলা কৃষকলীগ। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. আলাল মিয়া। উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মো. জিল্লুল হক ও সদর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক দোলন বৈদ্যের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. মোস্তাকুর রহমান মফুর। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, জুনেদ মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন মাছুম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তেরা মিয়া, মোছলেহ উদ্দিন, প্রদীপ দাস, লুৎফুর রহমান, ইউপি সদস্য রিন্টু দাস, সজল সূত্রধর, গিয়াস উদ্দিন, কাজল মিয়া, আব্দুল জলিল, কাজল মিয়া, মির্জা আব্দুস সালাম, জিলু মিয়া, আরশ আলী, খালেদ আহমদ, সানুর মিয়া প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন জমির উদ্দিন, পবিত্র গীতা থেকে পাঠ করেন নীলমণি ধর। উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ই মার্চ বিএনপি সরকারের আমলে, সার ও বীজ কিনতে গিয়ে নির্মম ভাবে ১৮ জন কৃষক নিহত হন। তাদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে বালাগঞ্জ উপজেলা কৃষকলীগ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ