সোমবার, মে ৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১১ ডিসেম্বর ২০ ২২
২:৩৩ পূর্বাহ্ণ

হোমনা উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার হোমনা উপজেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ.লীগের ত্রি- বার্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

হোমনা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. রৌশন আলী মাস্টার।

সম্মেলনে পুনরায় হোমনা উপজেলা আ. লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুলকে ঘোষণা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ