মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ আগস্ট ২০ ২১
১:৩২ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বাদ মাগরিব আল-হামরাস্থ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন আল-হামরা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি দেলোয়ার হোসেইন চৌধুরী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ তুহেল, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মহানগর উপদেষ্টা হাজী রইছ আলী, মিলেনিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিটি সেন্টার মার্কেট কমিটির সভাপতি আব্দুল মল্লিক মুন্না, আল-হামরা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ মো. এরশাদুল হক, দপ্তর সম্পাদক মহসিন আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ সভাপতি সারওয়ার চৌধুরী।

এছাড়াও সিলেট মহানগরীর অন্তর্ভূক্ত বিভিন্ন মার্কেট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে আগত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ