মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৫ এপ্রিল ২০ ২১
৮:৩৬ অপরাহ্ণ

গোলাপগঞ্জে প্রবাসীরদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মোঃ দিলওয়ার হোসেন ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্ট'র চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুনিম জাহেদী ক্যারলের যৌথ অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে ১৯৫টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। গতকাল শনিবার দুপুর ২টায় এ ইউনিয়নের হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে সংঘের সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট কবির আহমদ বাবর, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশাহিদ আলী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার যুক্তরাজ্যের সহ-সভাপতি আব্দুর রহমান খাঁন সুজা, আব্দুল আজিজ ও কনাই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খাঁন, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি সাকির ইসলাম। পবিত্র রমজান মাস উপলক্ষে এর আগেও এই দুই প্রবাসী ফুলবাড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৪৫ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তাদের পক্ষ থেকে ৯০টি পরিবারকে ১ মাসের খাবার দেওয়া হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ