মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩১ অক্টোবর ২০ ২১
২:৪৯ পূর্বাহ্ণ

নবীজি একজন শিশুর জন্য যেমন আদর্শ তেমনি বালক-যুবক ও বৃদ্ধের জন্যও আদর্শ ---আখতার হোসাইন জাহেদ
সদর উপজেলার কান্দিগাও ইউ/পি তালামীযের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ বলেছেন, আমরা মীলাদুন্নবীর মাসে শুধু র‍্যালি এবং আলোচনা করেই শ্রান্ত হবোনা, র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে হুব্বে রাসূল প্রকাশের পাশাপাশি গ্রহণ করতে হবে রাসুলে কারীম (সা.) এর সুমহান আদর্শ।

তিনি বলেন, পৃথিবীতে যত ভালো গুণ আছে এর সব গুণের সমাবেশ ঘটেছিল নবীজি (সা.) এর মধ্যে ৷ এককথায়, তিনি ছিলেন সর্বগুণের আধার। তিনি একজন শিশুর জন্য যেমন ছিলেন আদর্শ, তেমনি একজন বালক-যুবক ও বৃদ্ধের জন্যও ছিলেন সুমহান আদর্শ। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) তৎকালীন আরবের চরম নোংরা পরিবেশে লালিত-পালিত হয়েও সেখানে তিনি ছিলেন আপাদমস্তক পবিত্রতায় মন্ডিত। তাই তাঁর জীবনের শৈশব-কৈশোর, যৌবন-বার্ধক্য প্রতিটি মুহুর্তই অনুসরণীয় ও অনুকরণীয়।

গত ২৯ অক্টোবর ২০২১, শুক্রবার বাদ জুমুআ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পশ্চিম উপজেলাধীন ৮নং কান্দিগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মুবারক র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি সাঈদ আহমদ রাসেলের সভাপতিত্বে ও সহ সভাপতি আব্দুল গফফার রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া কারী সোসাইটি সিলেট সদর পশ্চিম সাধারণ সম্পাদক মাওলানা নজীর আহমদ হেলাল। শাখার সহ সভাপতি মাহবুব আহমদের পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত ও সাংগঠনিক সম্পাদক (১) সাইফুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সভাপতি ছাত্রনেতা কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ রেদ্বওয়ান হোসেন, সিলেট সদর পশ্চিম উপজেলা শাখার সভাপতি হাফিজ রঈদ উদ্দিন ও ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন।

এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তালামীযেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন শরীফ, হাউসা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আকিক আহমদ, মাওলানা এম এ বাকি বিল্লাহ, লতিফিয়া ইসলামিক কিন্ডারগার্টেন ছহিফাগন্জের প্রিন্সিপাল মাওলানা তাজ উদ্দিন, সুজাতপুর গ্রামের ইমাম ও খতিব সাহেব, সিলেট সদর পশ্চিম উপজেলা সহ-সভাপতি ও কান্দিগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজ খালেদ আহমদ,৭নং ওয়ার্ডের মেম্বার জনাব শায়েস্তা মিয়া,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন,আবুল কালাম আজাদ, মোশাহীদ আলী, সদর পশ্চিম উপজেলা শাখার প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সাইফ,সদস্য আব্দুল মাজিদ,নাজির হুসেন ২নং খাজান্সি পূর্ব ইউনিয়ন শাখার সভাপতি রোমান আহমদ, উঝান ও চরপাড়া আঞ্চলিক শাখার সভাপতি আশরাফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান,সুজাতপুর আঞ্চলিক শাখার সভাপতি রবিউল আলম শুকুর, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান,বাছিরপুর আঞ্চলিক শাখার সভাপতি রুবেল আহমদ,সাধারণ সম্পাদক আদিল ইমরান,মাঝপাড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সজিব মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন শাখার অফিস সম্পাদক মকসুদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ মো আব্বাস আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আবু হামজা, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজ মো মুহিবুর রহমান,সদস্য- হাফিজ মো আব্দুল খালিক, হাফিজ মো আইনুল হক, মোঃ সাকিব হাসান, হাফিজ ফরিদ আহমদ, মোঃ নানু মিয়া,মো ওয়াজির উদ্দীন মারজান, মোঃ কামরুল ইসলাম,মো মাহদি হাসান ও হাফিজ বিরাম আহমদ সহ প্রমুখ

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ