আজিজ খান, গোলাপগঞ্জ ::
১১:৩৯ অপরাহ্ণ
গোলাপগঞ্জ পৌরসভা নৌকার মাঝি রহেল,ধানের শীষের শাহিন
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। দল দুটির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ এবং ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করে।
অপরদিকে, গোলাপগঞ্জ পৌর বিএনপি উদ্যোগে বিকেলে নিকাহ কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির আহবায়ক হাসান এমাদেও সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কামরুল হুদা জায়গীরদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনকে ধানের শীষের একক প্রার্থী ঘোষণা করা হয়।
এর আগে গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে একাধিকবার সাবেক মেয়র জাকারিয়া হোসেন পাপলু নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে পরাজয় হলেও যথাক্রমে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মরহুম সিরাজুল জব্বার চৌধুরী ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল জয়ী হয়েছিলেন। আর বর্তমানে নতুন মুখ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদকে প্রথম প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন।
২০১৫ সালে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী বিজয়ী হন। ২০১৮সালের ৩১মে সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করলে ১১ জুলাই মেয়র পদটি শূন্য ঘোষনা করা হয়। পরে একই বছরের ৩অক্টোবর উপ-নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল।
নৌকা ও ধানের শীষের প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা হওয়ার পরপরই গোলাপগঞ্জ জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় জিরাসহ আ'ট'ক-১
সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত ও বিশ্বমানের: সিউক চেয়ারম্যান
কমলগঞ্জে সস্তা দামে ভিটা বিক্রি করতে রাজি না…
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ