মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১০ অক্টোবর ২০ ২১
৯:১৩ অপরাহ্ণ

বই মানুষের মনের দোয়ার খুলে দেয়
সিফডিয়া’র ২০ বছর পূর্তি উপলক্ষে বই বিতরন

গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মুলক সংগঠন সিলেট সেন্টার সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়া’র ২০ বছর পূর্তি উপলক্ষে আজিজ বারী নূর স্মূতি পাঠাগারে বই প্রদান করেছে।

গতকাল শনিবার নগরীর জিন্দাবাজার সিফডিয়া মিলনায়তনে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের পরিচালনায় আয়োজিত বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিলেট সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শহিদ আহমদ চৌধুরী সাজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল। প্রধান অথিতি’র বক্তব্যে শহিদ আহমদ চৌধুরী সাজু বলেন, বই মানুষের মনের দোয়ার খুলে দেয়।

বই দেশ ও জাতির অগ্রগতির হাতিয়ার। বই অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে। বই এর মাধ্যমে পাঠক জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র শাখায় বিচরণ করে থাকে। অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন নাজিরবাজার- তাতিকোনা আজিজ বারী নূর স্মূতি পাঠাগারের প্রতিষ্টাতা আব্দুল গফ্ফার উমরা মিয়া, সিফডিয়ার উপদেষ্ঠা ও বাংলাদেশ ফটো জানালিষ্ট এসোসিয়েশ সিলেট এর সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় অফিসের সিনিয়র অফিসার মো: কার্জন আহমদ চৌধুরী প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ