সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ মে ২০ ২০
৩:৫৭ পূর্বাহ্ণ

ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম রনি’র উদ্যোগে মেডিকেল হেলথ লাইন চালু

 দেশের এই পরিস্থিতিতে সাধারণ সর্দি-জ্বরের রোগীদের হাসপাতালে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। আর সরকার ভাইরাসের বিস্তার ঠেকাতে ছুটি ঘোষণা করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় বয়স্ক অনেক জটিল রোগীকে নিয়ে স্বজনরা পড়ছেন ভোগান্তিতে। এমনকি হাসপাতালে হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে রোগীর মৃত্যুর অভিযোগও এসেছে। এ ধরনের সমস্যায় যেন সাধারণ অসুখ-বিসুখে মানুষ ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ পেতে পারেন- সেই কারণেই ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম রনি তার দুই বন্ধু নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্ট্রার(শিশু বিভাগের) ডা.ফাহিম আহমদ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতাল থেকে এম বি বি এস ডিগ্রি প্রাপ্ত বর্তমান আল রাইয়ান হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল ইসলামকে নিয়ে মেডিকেল হেলথ লাইন চালু করেছেন। এখন থেকে ০১৭৫০২৩৭৯৯ ও  ০১৮৩৮২০৬০৫২নম্বরে ফোন করে যে কেউ চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা নিতে পারবেন। ডাঃ ফাহিম আহমদ ও নাজমুল ইসলাম বলেন, “যেসব রোগের বিষয়ে ফোনে পরামর্শ দেওয়া সম্ভব তা এই হটলাইনে পাওয়া যাবে। আর যাদের ক্ষেত্রে হাসপাতালে যাওয়া জরুরি মনে হবে, তাদের ক্ষেত্রে সেই ব্যবস্থা করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ