শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ ফেব্রুয়ারী ২০ ২২
৩:২৮ পূর্বাহ্ণ

৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সিলেট মহানগর ৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। (৯ ফেব্রুয়ারি) বুধবার রাত সাড়ে ৮টায় কাজলশাহস্থ নিজ কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির হাসান রানার পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফছর আজিজ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মুহিবুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুপম আহমদ, ওয়ার্ড আওয়ামিলীগ সহ-সভাপতি কাজল চৌধরী, যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুবলীগ নেতা সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা আবির আহমদ তুষার, আরমান আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন খান, খলিল আহমদ, রেজা আহমদ সোহান আহমদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে এসেছি। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় মানবতার পাশে থাকেন। সব দুর্যোগে একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগই গরিব অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ