ডেস্ক নিউজ::
১:৫২ পূর্বাহ্ণ
উচ্চশিক্ষিত ও সুন্দরী’ স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দারস্থ যুবক
বিয়ের মাত্র তিনদিন পর স্বামীকে ছেড়ে চলে গেছেন স্ত্রী। উঠেছেন বাপের বাড়িতে। আর ফেরার নাম নেই। তাই স্ত্রীকে ফেরত পেতে রীতিমতো হাতে লেখা আবেদনপত্র নিয়ে পুলিশের দারস্থ হয়েছেন এক যুবক।
ওই যুবকের দাবি তিনি দেখতে তেমন সুন্দর নন। কিন্তু তার স্ত্রী দারুণ সুন্দরী। শুধু সুন্দরীই নন, তার স্ত্রী স্মার্ট ও উচ্চশিক্ষিত বলেও দাবি করেন ওই যুবক। এই কারণে স্ত্রী তার সঙ্গে সংসার করতে চান না বলে দাবি ওই যুবকের।
মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নন্দু পাল নামে এক যুবক হাতে লেখা আবেদন পত্র নিয়ে পুলিশের কাছে আর্জি পেশ করে বলেন, স্যার আমার স্ত্রী খুবই সুন্দরী। কিন্তু ও আমার সঙ্গে থাকতে চায় না। বিয়ের পর ওকে ওর বাপেরবাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর ফেরেনি সেখান থেকে।
নন্দুর এর পরের কথা শুনে পুলিশ আরও তাজ্জব হয়ে যায়। নন্দু বলেন, স্যার, আমি তো বউয়ের মতো অত সুন্দর নই, তাই হয়তো আমার সঙ্গে সংসার করতে চাইছে না। কিন্তু ওকে আমি ফিরে পেতে চাই।
নন্দু বলেন, আমি দেখতে খারাপ ঠিকই, কিন্তু তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে?
গত বছরের ৩০ এপ্রিল পারিবারিকভাবেই নন্দুর সঙ্গে রিনা পালের বিয়ে হয়। বিয়ের পর মাত্র তিনদিন নন্দুর সঙ্গে ছিলেন রিনা। এর পর বাপের বাড়ি চলে যান তিনি।
নন্দুর অভিযোগ, বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর স্ত্রীকে যখন বাপেরবাড়ি থেকে আনতে যান, তখন তিনি স্বামীর কাছে ফিরে আসতে অস্বীকার করেন। শুধু তাই নয়, শ্বশুরবাড়ির লোকজন তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন বলেও অভিযোগ করেন নন্দু।
এর পর স্ত্রীর সঙ্গে একাধিক বার দেখা করার চেষ্টা করেছেন নন্দু। কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি । এর পরই আইনি রাস্তার সিদ্ধান্ত নেন নন্দু। স্ত্রীকে ফিরে পেতে ছতরপুর পুলিশ সুপারের কাছে হাজির হন নন্দু।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত
বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময়…
যুবনেতা মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে "ডেঙ্গু ও মশা নিধন…
সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন
ফেসবুকে পোস্ট দেওয়ার পরই শাল্লায় হিন্দু যুবকের মৃ*ত্যু
জকিগঞ্জে উত্তরকুল ডা'কা'তির ঘটনায় একজন গ্রেফ'তার
হার না মানা জীবনের গল্প: তিন বিশেষ সন্তানকে…
দক্ষিণ সুরমার পারাইরচকে 'স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ'-এর…
সমকাল বিজ্ঞান বিতর্ক: সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি…
পৈতৃক সম্পত্তি নিয়ে এহসানুল ও তাজিনের অভি'যোগ অস্বীকার
জকিগঞ্জের আটগ্রামে বালাউটি ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় চক্ষু ক্যাম্প,…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ