রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৭ সেপ্টেম্বর ২০ ২৬
১০ :৪৩ অপরাহ্ণ

সেরা যুব সংগঠক পদক পেলেন সিলেটের বাবর লস্কর

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম কতৃক সেরা যুব সংগঠক ও উদ্যেক্তা পদক ও সার্টিফিকেট পেলেন সরকারী পদকপ্রাপ্ত সংগঠক,নিরাপদ সড়ক বাস্তবায়ন চাই এর মহাসচিব সমাজকর্মী এম বাবর লস্কর।

অদ্য ২৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় সেগুন বাগিচা বাংলাদেশ শিশু কল্যান পরিষদের হল রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠান বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্টাতা সাব্বির তালুকদারের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন নির্বাহী পরিচালক ফাহমিদা খানম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো: আব্দুস সালাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকার মনোনিত যুব কল্যান তহবিল বোর্ড এর সদস্য আশরাফ জালাল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক(প্রশাসন) মো:আতিকুর রহমান সহ অন্যান্যরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ