রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৪ আগস্ট ২০ ২২
৪:০ ৭ পূর্বাহ্ণ

২৭শে আগষ্ট গোলাপগঞ্জ বিএনপি'র বিক্ষোভ কর্মসূচি সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা

দেশে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং সকল পণ্যের মূল্য বৃদ্ধির ও ভোলার পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জে আগামী ২৭শে আগষ্ট (শনিবার) বিক্ষোভ কর্মসূচি সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাপগঞ্জ উপজেলা সদরের চৌমুহনীতে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ পৌর বিএনপির নির্বাচিত সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিক। উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান এমাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকআলেকুজ্জামান আলেক, উপজেলা বিএনপির নির্বাচিত সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, নির্বাচিত ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম আহমদ, পৌর বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জামেল চৌধুরী জামিল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, এ এস এম আশরাফ বাদল, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছালেক আহমদ, পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহবায়ক এনামূল হক এনাম, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নাবিল, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মনজুর আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত আহমদ, পৌর ছাত্রদল নেতা আবুল হোসেন ও সালেহ আহমদ সহ আরো নেতৃবৃন্দরা । সভায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭শে আগষ্ট (শনিবার) গোলাপগঞ্জ চৌমুহনীতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বেলা ১টায় গনজামায়েত এবং বেলা ২টায় বিক্ষোভ মিছিলের সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা শাখা ও এর আওতাধীন ১১টি ইউনিয়নের এবং পৌর শাখা ও এর আওতাধীন ৯টি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। নেতাকর্মীদের রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম সফল করতে সবার প্রতি আহবান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ