সোমবার, মে ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৩ ডিসেম্বর ২০ ২২
১০ :০ ০ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সম্মেলন ও ৫ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। ৬ নং ওয়ার্ডে সভাপতি পদে প্রার্থী একাধিক থাকায় স্থগিত করা হয়েছে, পরবর্তীতে ঘোষণা করা হবে।

শুক্রবার (২ ডিসেম্বর ) বিকেলে বাগারপাড় সৈয়দ শাহ (র:) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় অধিবেশনে ৫ নং ওয়ার্ডে সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেনকে মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির তালিকা ঘোষণা করা হয়।


এর আগে প্রথম অধিবেশন সভায় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মদরিছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক আলাউদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, জুয়েল আহমদ, জাফর দেওয়ান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী ,ইসলামপুর পশ্চিম ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ইসলামপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আরিফুল হক সেন্টু, সাধারণ সম্পাদক মতিউর রহমান, তেলিখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চান মিয়া মজনু, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশরাফুল ইসলাম চাঁন মিয়া, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির হোসেন, মেম্বার কবির আহমদ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির দেওয়ান, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ