ডেস্ক নিউজ::
৩:২০ পূর্বাহ্ণ
মোজতবা রুম্মান চৌধুরী ছিলেন মুজিব আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সমর্থক : নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের স্মরণ সভা
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মোজতবা রুম্মান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল ২৫ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক রূপ রতন পাইন ও মোঃ সিরাজুল ইসলাম।
জুয়েল কুমার সাহার প্রাণবন্ত উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন ডিজিএম(প্রশাসন-১) খালেদ আহমদ, ডিজিএম (প্রশাসন-২) এ,টি,এম আব্দুল্লাহ, ডিজিএম ও অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ, মরহুম মোজতবা রুম্মান চৌধুরীর সহোদর এপিপি এডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন মরহুম মোজতবা রুম্মান চৌধুরীকে ১৯৯৩ সাল থেকে চিনি। তিনি ছিলেন মুজিব আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সমর্থক। আমরা সিলেটে একসাথে বঙ্গবন্ধু পরিষদ গঠন করেছিলাম। মোজতবা রুম্মান চৌধুরীকে একজন নিষ্ঠাবান কর্মকর্তা আখ্যায়িত করে বলেন প্রধান কার্যালয়ের সকল নির্বাহীরা তাঁর কার্যক্রমে সন্তুষ্ট। করোনায় তাঁর মৃত্যুতে পরিবারের অপরিসীম ক্ষতি হয়েছে, যা সহজে পুরন হওয়ার নয়।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন মোজতবা রুম্মান চৌধুরীর পুরো পরিবার বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি একজন মানবিক ব্যাংকার ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি কমিউনিটিরও অনেক ক্ষতি হয়েছে।
বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক রূপ রতন পাইন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রকাশিত স্মরণিকা পড়ে রুম্মান চৌধুরী সম্পর্কে অবহিত হয়েছি। সত্যিই তিনি এক অসাধারণ ব্যাংকার ছিলেন। বিশেষ অতিথি মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম বলেন মোজতবা রুম্মান চৌধুরী মানুষকে নিঃস্বার্থভাবে ভালবাসতেন। তিনি শুধু সেবা দিতেন বিনিময়ে কখনও নিজের জন্য কোন কিছু চাইতেন না।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মোজতবা রুম্মান চৌধুরীকে একজন নিবেদিত প্রাণ মুজিব আদর্শের সৈনিকের মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তাঁর পরিবার সদস্যদের নিকট প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
স্মরণ সভা ও দোয়া মাহফিলের সবশেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোঃ আবুল কাশেম।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
গোলাপগঞ্জে প্রবাসীর জমি দ'খল করে রাস্তা নির্মাণের অভি'যোগ…
ডাচ বিনিয়োগকারীদের কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান…
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
এনইইউবি বুলেটিন দ্বাদশ সংখ্যার মোড়ক উন্মোচন
বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময়
কালেক্টরেট মার্কেটে তালাব'দ্ধ দোকান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের
পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর আহবায়ক…
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণ'মিছিল
সিলেট বিভাগের বিভিন্ন দাবি আদায়ে ডাকা জনসভার অনুমতি…
২৪ ঘণ্টায় হাম উপ'সর্গে ১১ জনের মৃ’.ত্যু
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ