৬:২১ অপরাহ্ণ
ফাইল ছবি
জকিগঞ্জে টমটমের ধা'ক্কায় অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মচারীর করুণ মৃ.'ত্যু
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো. ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত অফিস সহকারীর ম'র্মান্তিক মৃ'ত্যু হয়েছে। সোমবার বিকেলে শেওলা–জকিগঞ্জ সড়কের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নি'হত তেরা মিয়া পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুশ শুক্কুর মিয়ার ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়-এর অবসরপ্রাপ্ত অফিস সহকারী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে জকিগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা প্রায় ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ছেলে সাঈদুর রহমান সাঈদ জানান, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হবে না। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তির সিলেটে নেওয়ার পথে মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।