১:৪৮ অপরাহ্ণ
গোয়াইনঘাটে এসিআই মটরসের সোনালীকা ডে ২০২০ ও মতবিনিয় সভা
এ.সি.আই. মটরস্ লিমিটেডের সোনালীকা ডে ২০২০ উপলক্ষে বার্ষিক ফ্রি সার্ভিসিং ক্যাম্প ও মতবিনিময় সভা সিলেটে গোয়াইনঘাটে উপজেলার হাদারপার বাজার সংলগ্ন আনফরডাঙ্গায় ১৮ অক্টোবর রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
মোঃ ইসলাম উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দীন।
এ.সি.আই. মটরস্ লিঃ এর সিনিয়র রিজিওনল সেলস্ ম্যানেজার মোঃ আব্দুল্লাহ তালুকদার এর তত্ত্বাবধানে মার্কেটিং অফিসার মোঃ নাজমুল হাসান অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে এ.সি.আই. মটরস্ লিমিটেডের সকল কাস্টমারবৃন্দ, পণ্যের মালিক, শ্রমিক, ডিলার ও সর্বসাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনালীকা ডে ২০২০ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধরনের কৃষিজ যন্ত্রের ফ্রি সার্ভেসিং, ফ্রি হেলথ্ চেক আপ ও ঔষুধ সরবরাহ, কৃষি যন্ত্রে খুচরা যন্ত্রাংশের উপর বিশেষ মূল্যছাড়, বিভিন্ন ধরনের কৃষিজ যন্ত্রের প্রদর্শনী, পণ্য ক্রয়ের বুকিং উপলক্ষে বিশেষ ছাড়, স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এ.সি.আই মটরস লিমিটেড ও সর্বসাধারণের সাথে মতবিনিময় শেষে বিভিন্ন কার্যক্রমের উপর পুরস্কার বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের কৃষিখাত উন্নয়নের ধারাবাহিকতা ও কৃষি কাজে ব্যবহৃত এ.সি.আই মটরস লিমিটেডের সকল পণ্য বিনামূল্যে সার্ভেসিং প্রদান করে কৃষি কাজ ও এর সহায়ক সকল কার্যক্রম যাতে সচল থাকে সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে প্রতি বছর সোনালীক ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসিআইয়ের প্রোডাক্টের মান আরো গুণগত উন্নয়নের লক্ষে মাঠ পর্যায়ের কৃষকদেও পরামর্শ গ্রহন করা হয়।
সংশ্লিষ্ট থানার অনুমতি নিয়ে সকল বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে সোনালীকা ডে সম্পন্ন হয়।