১২:২৬ পূর্বাহ্ণ
বিশ্বনাথে সমকাল ও আল-খায়ের ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী প্রদান
আন্তর্জাতিক সহায়তা সংস্থা সমকাল ও আল-খায়ের ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে প্রায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জামিয়া মাদানিয়া মাদরাসা বিশ্বনাথ, সিলেটের ব্যবস্থাপনায় বিশ্বনাথের।
আজ দুপুরে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মাঠে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বিতরণ অনুষ্টানে প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
বিশেষ অতিথি ছিলেন-বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ শামীম মুসা, আল খায়ের ফাউন্ডেশনের কাউন্ট্রী ডিরেক্টর তারেক মাহমুদ, সাবেক প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দীন আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাব (একাংশের) সভাপতি ক্বাজী জামাল উদ্দীন প্রমুখ।