৪:৪০ অপরাহ্ণ
মাওলানা শফিকুর রহমানের রোগ মুক্তি কামনায় আনজুমানে আশিকানে মুস্তাফা (সাঃ) পরিষদের দোয়া মাহফিল
সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রীতিগন্জ বাজারে আনজুমানে আশিকানে মুস্তাফা (সাঃ) পরিষদ বৃহত্তর প্রীতিগন্জ বাজারের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত রোববার (২২-১১-২০) বাদ মাগরিব পরিষদের স্থায়ী কার্যালয়ে পরিষদের প্রতিষ্ঠাতা সৎপুর কামিল মাদরাসার (অবঃঅধ্যক্ষ) হযরত মাওলানা শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি মাওঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ আহমেদের পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন পরিষদের অফিস সম্পাদক মোঃ আব্দুল ফাত্তাহ, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক মোঃ মুহিবুর রহমান, ছাতক উত্তর উপজেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক মোঃ কামরান হুসাইন মিলাদ পরিচালনা করেন কাবিলপুর জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল আলম,প্রীতিগন্জ বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ রহিদ আলি ও দোয়া পরিচালনা করেন প্রয়াগমহল পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা কয়েছ আহমেদ। এসময় প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় ও বিশেষ করে দেশ বিদেশর সকলের জন্য দোয়া করা হয়। মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন প্রীতিগন্জ বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল গফুর, লামাকজি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আল ইসলাহ র সম্পাদক মোঃ রায়হান আহমেদ পরিষদের সহ সভাপতি মোঃ তারেক আহমেদ, হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মোঃ জামাল হুসেন, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ আলী সুজন,শিক্ষাও সংস্কৃতিক সম্পাদক মোঃ আবু বকর, সদস্য মোঃ আব্দুস সালাম সহ আরও প্রমুখ।