সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
অসীম কুমার, সিকৃবি::
২১ নভেম্বর ২০ ২১
৮:৩২ অপরাহ্ণ

সিলেটে রেকর্ড সংখ্যক রক্তের গ্রুপ নির্ণয় 'বাঁধন' সিকৃবি ইউনিটের

এবার সিলেটে রেকর্ড সংখ্যক রক্তের গ্রুপ নির্ণয় করলো "বাঁধন " সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট। শনিবার (২০ নভেম্বর) সিলেটে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দক্ষিণ সুরমা সরকারি কলেজের কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক এক বিশাল ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেন। উক্ত ক্যাম্পেইনে আমন্ত্রিত হয় "বাঁধন " সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট। উক্ত ক্যাম্পেইন উপলক্ষে গতকাল পুরো এলাকাজুড়ে মাইকিং করেন এলাকাবাসী। আহ্বায়ক রিয়াজুল ইসলাম ইশমামের পরিচালনায় ও "বাঁধন " সিকৃবি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক মাহফুজ জামান মুন ও রাশেদুল ইসলাম রাজুর নেতৃত্বে আজ সকাল ১০ ঘটিকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনটি লালাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন উক্ত ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদকসহ আরো অনেক "বাঁধন" কর্মীবৃন্দ।

রক্তের গ্রুপ জানতে উৎফুল্ল সহকারে ছেলে, মেয়ে, বৃদ্ধ, স্কুল শিক্ষার্থী ভিড় জমায় ইউনিয়ন পরিষদে। সকাল ১১ ঘটিকায় এখানকার ইউপি চেয়ারম্যান ক্যাম্পেইনটি পর্যবেক্ষণ করেন এবং এই মহৎ স্বেচ্ছাসেবী কাজে সন্তোষ প্রকাশ করেন। সকাল ১০ থেকে শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত ক্যাম্পেইনটি চলে এবং " বাঁধন " সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক (৪১১ জনের) রক্তের গ্রুপ নির্ণয় করার মাধ্যমে ক্যাম্পেইনটির সমাপ্তির ঘোষণা করা হয়।

বিনামূল্যে সপরিবারে রক্তের গ্রুপ জানতে পেরে এক ভদ্রলোক অনুভূতি ব্যক্ত করে বলেন " যদি আমি এবং আমার পরিবারের অন্য সদস্যদের হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয় করাতাম তাহলে অনেকগুলো টাকা লাগত কিন্তু তারা ( বাঁধন কর্মী) আমাদের এলাকায় এসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে গেলো - এতে আমরা এলাকাবাসী অনেক খুশি এবং তাদের এই মহৎ কার্যক্রম এগিয়ে যাক সব স্তরে এই কামনা করি। অবশ্য " বাঁধন" কর্মীরা ৪১১ জনের রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে খুবই সন্তুষ্ট এবং জানায় প্রতি মাসেই এই ক্যাম্পেইন ধারা অব্যাহত থাকবে রক্তের গ্রুপ না জানা মানুষের এলাকাগুলোয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ