রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৪ সেপ্টেম্বর ২০ ২২
৮:৩১ অপরাহ্ণ

যুবদল নেতা মকসুদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যারিস্টার সালামের উদ্বেগ

সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক সাহসী নেতা মকসুদ আহমদকে ভোর রাতে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।

একই সাথে অবিলম্বে মকসুদ আহমদকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে ব্যারিস্টার এম এ সালাম বলেন, বুধবার, ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিলের দরজা ভেঙ্গে মকসুদকে তুলে নিয়ে যায় আইন শৃংখলা বাহিনী। মকসুদ আহমদ বাকশালি আওয়ামী লীগের আতংক।

সে কারনেই গণতান্ত্রীক আন্দোলনে রাজপথে সরব থাকা মকসুদ আহমদকে তারা ভোররাতে ধরে নিয়ে যায়। এ ঘটনায় সিলেটবাসী এবং জাতীয়তাবাদী পরিবার খুবই উদ্বিগ্ন। ব্যারিস্টার সালাম বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মকসুদ আহমদকে মুক্তি দেয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ