ড্রীম সিলেট ডেস্ক::
১১:০ ২ অপরাহ্ণ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাবি দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সিলেট জেলার মিছিল সমাবেশ অনুষ্ঠিত
শ্রমিকদের ন্যুনতম জাতীয় মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল
শ্রমিকদের ন্যুনতম জাতীয় মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ, অভিবাসী শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে সার্বিক নিরাপত্তা, আন্তর্জাতিক আইনে বেতন নিশ্চিতকরণ; আউটসোর্সিং-এর পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের স্থায়ী নিয়োগ প্রদান; সকলের জন্যে কর্মসংস্থান নিশ্চিতকরণ; রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, চিনিকল বন্ধের পায়তারা বন্ধের দাবিতে
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঘোষিত সারাদেশে দাবি দিবসের অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ১৮ ডিসেম্বর বিকাল ৪টায় সিটি পয়েন্টে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠন সিলেট জেলার আহবায়ক মোখলেসুর রহমান -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জিতু সেন,বিরেন সিং, করমলাল,প্রসেনজিৎ রুদ্র প্রমুখ।
বক্তারা বলেন,চলমান গনবিরোধী ও স্বৈরতান্ত্রিক সরকারের শাসনে জনজীবন বিপর্যস্ত। গার্মেন্টস, চা শিল্প, পাট শিল্প, নির্মাণ সহ সব সেক্টরের শ্রমিকরা নানামুখী সমস্যার সম্মুখীন। এই করোনাকালীন সময়ে বর্তমান সরকার সকল সেক্টরের শ্রমিকদের অধিকার ও স্বার্থের পরিপন্থী ভুমিকা পালন করেছে।সরকারি পাটকল বন্ধ করে বেসরকারিকরন করাসহ বিভিন্ন অন্যায় সিদ্ধান্ত সরকার নিয়েছে।চিনিকল বন্ধ করার পায়তারা করছে সরকার।লুটপাট, দুর্নীতিকে আড়াল করে ক্ষতির সম্পুর্ণ দায় চাপানো হচ্ছে শ্রমিকদের উপর যা অন্যায় ও যুক্তিহীন। বেসরকারিকরন করে লুটেরা ব্যবসায়িক গোষ্ঠীর হাতে তুলে দেয়ার চক্রান্ত এটি।এর সাথে সাথে পাট ও আখ চাষিদেরও ক্ষতিগ্রস্ত করা হল।বক্তারা এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে পাটকলগুলো পুনরায় চালু করার দাবি জানান।একদিকে কর্মহীন ও কাজ হারানো মানুষদের নিয়ে কোন পরিকল্পনা তো নেই বরং আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের মাধ্যমে সরকার তার দায়িত্বকে অস্বীকার করছে।প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে নেই কোন পদক্ষেপ। এছাড়া চা বাগানের নূন্যতম মজুরি ৪০০ টাকা নির্ধারণ, আন্তর্জাতিক আইনে বেতন নিশ্চিতকরণ; আউটসোর্সিং-এর পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের স্থায়ী নিয়োগ প্রদান; সকলের জন্যে কর্মসংস্থান নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে গনআন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী সিলেটে আসছেন ২ মে:প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন সিসিক…
দক্ষিণ সুরমায় শি'শু শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চি'ত!
দোয়ারাবাজারে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’…
পচে নষ্ট চা পাতা, লোকসানর মুখে ন্যাশনাল টির…
নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে জকিগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইষ্টার্ন সিলেট এর বি'রুদ্ধে প্রতা'রণার অভি'যোগ: ২১ বছরেও…
হাওরাঞ্চলের ক্ষ’তি’গ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা দেবে…
সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর…
স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী…
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জকিগঞ্জে র্যালী ও…
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ