১০ :২৪ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর'র বিদায় সংবর্ধনা
বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর এর প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। ডিজিএম (প্রশাসন) খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম।
সহকারী পরিচালক লিভাষ চন্দ্র পোদ্দার ও ক্যাশ অফিসার জুয়েল কুমার সাহার পরিচালনায় বক্তব্য রাখেন ডিজিএম শামীমা নার্গিস, সৈয়দ শোয়েবুর রহমান, জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম, বিনয় ভূষণ রায়, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সিবিএর সভাপতি মোঃ আজিজুর রহমান, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমদ চৌধুরী।
বিদায়ী অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর বলেন স্বল্প সময়ে আমি সিলেট অফিসের কর্মপরিবেশ উন্নয়নে কাজ করেছি।অফিসের কাজে শৃংখলা ও নিয়মানুবর্তিতা আনয়নের চেষ্টা করেছি। মানবসম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সেবার মান বৃদ্ধির প্রচেষ্টা করেছি। তিনি সকলকে অফিস বিধি বিধান যথাযথভাবে মেনে চলার আহবান জানিয়ে বলেন এর ব্যত্যয় করলে এর পরিণাম সংশ্লিষ্টদেরই বহন করতে হবে। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক ডাক বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় নুবায়শা ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়। কাউন্সিলের পক্ষে ক্রেস্ট প্রদান করেন নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী অতিথিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ হতে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। একই অনুষ্ঠানে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ হতে বিদায়ী অতিথি কে সিলেট অঞ্চলের চা পাতার কুড়ি সম্বলিত ক্রেস্ট প্রদান কাউন্সিল সভাপতি মোঃ জাবেদ আহমদ ও সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোঃ আমিনুল ইসলাম, আহমেদ ফজলুল্লাহ, এ,টি,এম আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, জাবেদ আহমদ, সাইফুল ইসলাম খান, ডাঃ উম্মে কুলসুম, মোঃ সাইফুল আলম, সঞ্জীবন মজুমদার, সফিকুল ইসলামসহ হলভর্তি দুই শতাধিক কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।