বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
২১ ফেব্রুয়ারী ২০ ২৬
১১:১৫ অপরাহ্ণ

জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
“আমার কোনো পাতিনেতা থাকবে না: মুফতি আবুল হাসান এমপি

মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, তাঁর নাম ব্যবহার করে কেউ সুবিধা নিতে পারবে না এবং “এমপি সাহেবের লোক” পরিচয়ে প্রভাব খাটানোর সুযোগ তিনি দেবেন না।

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করতে হবে, তবে নিরপরাধ ও ভালো মানুষকে হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ; যে কোনো নাগরিক যেকোনো রাজনৈতিক দল করতে পারে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা হলে তিনি ‘জিরো টলারেন্স’ নীতিতে ব্যবস্থা নেবেন।

সরকারি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণ যাতে হয়রানি ছাড়া সেবা পায় সেটিই প্রশাসনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। নবনির্বাচিত সংসদ সদস্য কানাইঘাট–জকিগঞ্জ এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলেন, দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জনগণের ভোগান্তি লাঘব ও সেবার মান উন্নয়নে প্রশাসনের সকল কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মো. আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন এবং জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ