৬:৪৭ অপরাহ্ণ
৭বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার হলেন ড. আশ্রাফুল করিম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি)প্রধান বাংলা বিভাগের অধ্যাপক ক্যাপ্টেন ড. মো. আশ্রাফুল করিম ৭ বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) বিএনসিসির মহাপরিচালকের আদেশক্রমে রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাশেদুল হাসান প্রিন্স স্বাক্ষরিত এক অফিস আদেশে ময়নামতি রেজিমেন্টের অধীনে ৭ বিএনসিসি সিলেট ও সুনামগঞ্জ জেলার ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে নিয়োগ পান তিনি।
এ বিষয়ে তিনি বলেন, বিএনসিসি বাংলাদেশ তথা বিশ্বে একটি সুপরিচিত সংগঠন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই প্লাটুনে এসে আমাদের শিক্ষার্থীরা নৈতিক, মানবিক, নেতৃত্বের গুণ নিয়ে বেড়ে উঠে। আমি ৭বিএনসিসি ব্যাটালিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, জাতীয় দিবস উদযাপনসহ বিভিন্ন কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে শাবিপ্রবি বিএনসিসি প্লাটুন।