মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ সেপ্টেম্বর ২০ ২১
৩:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকে শুদ্ধাচার পুরস্কারের সার্টিফিকেট বিতরণ

বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের উদ্যোগে শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ এর সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ডিজিএম (প্রশাসন) খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম। সহকারী পরিচালক লিভাষ চন্দ্র পোদ্দারের পরিচালনায় বক্তব্য রাখেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সিবিএর সভাপতি মোঃ আজিজুর রহমান, শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরীর ছেলে চৌধুরী জাওয়াদ মোস্তফা ও সিনিয়র কেয়ারটেকার মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর বলেন কর্মকর্তা কর্মচারীদের স্ব স্ব কাজ যথাসময়ে সম্পন্ন করা, সেবাগ্রহীতার সাথে সুন্দর আচরণ ও যথাযথভাবে সেবাদান হলো শুদ্ধাচার।

তিনি সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রদত্ত বিভিন্ন আগাম সঠিকভাবে ব্যবহার করাটাও শুদ্ধাচারের অংশ উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান। পুরস্কারপ্রাপ্ত সিনিয়র কেয়ারটেকার মোঃ রফিকুল ইসলাম শুদ্ধাচার পুরস্কারে তাঁকে মনোনীত করায় অফিস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সিলেট অফিসের কৃতি কর্মকর্তা করোনায় মৃত্যুবরণকারি মরহুম মোজতবা রুম্মান চৌধুরীর ছেলে চৌধুরী জাওয়াদ মোস্তফা তাঁর পিতাকে মরণোত্তর শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করায় পরিবারের পক্ষ হতে কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নিকট শুদ্ধাচারের সার্টিফিকেট তুলে দেন নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোঃ আমিনুল ইসলাম, শামীমা নার্গিস, আহমেদ ফজলুল্লাহ, সৈয়দ শোয়েবুর রহমান, এ,টি,এম আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, জাবেদ আহমদ, সাইফুল ইসলাম খান, ডাঃ উম্মে কুলসুম, মোঃ সাইফুল আলম, সঞ্জীবন মজুমদার, সফিকুল ইসলাম, মরহুম মোজতবা রুম্মান চৌধুরীর ছোটভাই লিটন চৌধুরী ও কন্যা মায়িশা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ