বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৩ মে ২০ ২৪
৯:০ ৫ অপরাহ্ণ

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে তানিশা হাসান

সিলেটের ঐতিহ্যবাহী সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে তানিশা হাসান।

রোববার দুপুরে এ ফলাফল প্রকাশিত হয়। তানিশা হাসান দৈনিক যুগান্তর সিলেট অফিসের স্টাফ ফটো সাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মামুন হাসানের প্রথম মেয়ে।

তাঁর মা একজন গৃহিনী। তারা দুই বোন। সিলেট নগরীর ১৮নং ওয়ার্ডের মিরাবাজার এলাকায় বাসিন্দা। তানিশা হাসান বরাবরই লেখাপড়ায় কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে।

বড় হয়ে সে একজন আদর্শ নাগরিক হিসাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। তাঁর বাবা ও মা তানিশা হাসানের ভবিষৎ জীবনে সাফল্যের জন্য সবার দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ