১১:১৮ অপরাহ্ণ
ঢাকা কোওপারেটিভ এর ডিভিডেন্ড বিতরণের উদ্বোধন
বাংলাদেশ ব্যাংকের সর্ববৃহৎ সমবায় সমিতি বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির বার্ষিক ডিভিডেন্ড গতকাল ১৩ জুলাই একযোগে সবকটি অফিসে সদস্যদের হিসাবে ও নগদে বিতরণ করা হয়েছে।
সিলেট অফিসে সকালে ডিভিডেন্ড বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর। অনুষ্ঠানে ঢাকা কোওপারেটিভ এর সিলেট সাব কমিটির সেক্রেটারি ও বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এর সভাপতি ডিজিএম মোঃ জাবেদ আহমদ সমিতির ঘোষিত ৫০% লভ্যাংশের টাকা নির্বাহী পরিচালক এর নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, যুগ্ম-পরিচালক সমীরণ দাস, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ রায়, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, অফিসার মোঃ আশরাফুজ্জামান প্রমুখ ।
পরে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম, ডিজিএম (প্রশাসন-১) খালেদ আহমদ, ডিজিএম (প্রশাসন-২) এ,টি,এম আব্দুল্লাহ, ডিজিএম (ব্যাংকিং) মোঃ আমিনুল ইসলাম, ডিজিএম আবু ওয়াফা মোঃ মুফতি, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোঃ আতিকুর রহমান, ডিজিএম (ক্যাশ) সঞ্জীবন মজুমদার এর নিকট লভ্যাংশ পৌছে দেয়া হয়। এছাড়া দুটি বুথের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে সিলেট অফিসে সমিতির ১৯০জন সদস্যের মধ্যে প্রায় ৩২ লক্ষ টাকা ডিভিডেন্ড বিতরণ করা হয়।