মঙ্গলবার, আগস্ট ২৫, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
১৩ সেপ্টেম্বর ২০ ২৫
৬:৪৪ অপরাহ্ণ

জকিগঞ্জে আল-হাবিব লতিফিয়া কমপ্লেক্সে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গনিপুর ছাহেববাড়ি আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি মুবারক র‍্যালী বের হয়ে কামালগঞ্জ বাজার, গনিপুর গ্রামসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক সুন্নি ছাত্র-জনতা ও আশেকে রাসুল স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মস্তাক আহমদ, মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর নূর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন, বারঠাকুরি ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন, কমপ্লেক্সের সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, কোষাধক্ষ আলি মাহবুব, সাপ্তাহিক দারুল ক্বিরাত শাখার শিক্ষক হাবিবুর রহমান খাদিমানি।

এছাড়াও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কোয়েল রানা চৌধুরী, ক্বিরাতের কারি সাহেবগণ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং শিরনি বিতরণের মধ্য দিয়ে মহতী এ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ