মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৫ আগস্ট ২০ ২১
২:২০ পূর্বাহ্ণ

ডিজিএম কালিপদ রায় কে নিরাপত্তা ব্যবস্থাপনা ইউনিটের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা ইউনিটের ডিজিএম কালিপদ রায় এর ব্যাংক পরিদর্শন বিভাগে বদলী উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়।

যুগ্ম পরিচালক মোঃ নুর আহমদের সভাপতিত্বে ও মোঃ বাবুল আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিজিএম (প্রশাসন) খালেদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন ডিজিএম ও বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি জাবেদ আহমদ ও সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিসিটিভি অপারেটর মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র কেয়ারটেকার মোঃ আবুল কালাম, মোঃ নুরুল আমীন, মোঃ ইজ্জত আলী প্রমুখ।

অনুষ্ঠানে ব্যাংকে আউটসোর্সিং জাকারিয়া কোম্পানি ও অরনেট কোম্পানির সুপারভাইজার ও সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও ফুলেল শুভেচছা জানানো হয়। একই অনুষ্ঠানে বিভাগের অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় ডিজিএম খালেদ আহমদ কে ফুলেল শুভেচছা জানানো হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ