১১:৩০ অপরাহ্ণ
শীতার্তদের মাঝে জাপা নেতা আতিকের শীতবস্ত্র বিতরণ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয়পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্জ মোহাম্মদ আতিকুর রহমান আতিক ।
বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শীতবস্ত্র বিতরণে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরি এর সভাপতিত্বে ও জাতীয়পার্টির সিলেট জেলা কমিটির সদস্য মোঃ খরকু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয়পার্টির আহব্বায়ক ইশরাকুল হোসেন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথি, সিলেট জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে কম্বল বিতরন অব্যাহত থাকবে। বিত্তবান মানুষ শীতবস্ত্র ব্যবহার করে পরিত্রাণ পেলেও দরিদ্র লোকেরা শীতবস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে। তাই জাতি-ধর্ম-বর্ণ, দলমত-নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। এরই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব আলহাজ্জ মোহাম্মদ আতিকুর রহমান আতিক ভাই শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, হাসান আহমদ তাজু, মোঃ গোলাব মিয়া, মোঃ কাউছার মিয়া, মোঃ আফতাব মিয়া, মোঃ জিয়াউল মিয়া, মোঃ ফরিদ মিয়া সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।