বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ অক্টোবর ২০ ২০
৮:০ ০ অপরাহ্ণ

হামলা-মামলার ভয়ে দেশের মানুষ মুখ খুলতে পারছে না: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মত হিংস্র মনোভাব নিয়ে আচরণ করবে না। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। সরকার দেশে যে অবস্থা তৈরি করছে তা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, হামলা- মামলার ভয়ে মানুষ মুখ খুলতে পারছে না। তবে আওয়ামী লীগ বুঝতে পারছে দেশে অশনি সঙ্কেত বিরাজ করছে। তাই তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।   
 
সোমবার বিকেলে খাদিম নগর ইউনিয়ন বিএনপি’র সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান কছির উদ্দিনের সভাপতিত্বে বিএনপি নেতা সাইদুল ইসলাম সাইদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা  বিএনপির সদস্য ও সাবেক মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ কে এম তারেক কালাম, সিলেট জেলা কৃষক দলের আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সদস্য মো. ইলিয়াছ আলী মেম্বার, আ.ফ.ম কামাল, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ চমন, জেলা মৎসজীবীদলের যুগ্ম আহবায়ক মেম্বার আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজ মেম্বার, জায়েদ আহমদ, বিএনপি নেতা ময়না মেম্বার ও আব্দুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,বিএনপির নেতা কছির উদ্দিন,আবুল কালাম,হাবিবুর রহমান পংকি,আব্দুল গফুর, ইমাম উদ্দিন,আলমাছ আলী, যুবদল নেতা জুনেদ আহমদ,আইনুল হক মেম্বার, সাইদুর রহমান সাঈদ ,মইন উদ্দিন ,মুজিবুর রহমান,রেজুওয়ান,আমজাদ হোসেন,ছয়ফুল,ছাদেক,সিলেট জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান রুমন,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন সায়েম, আতিকুর রহমান, ছাত্রনেতা সালাউদ্দিন ইমরান, জসিম উদ্দিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ