১:৪৭ পূর্বাহ্ণ
তিতাসে (সদর) ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান আবু ইউসুফ চিশতী
কুমিল্লার তিতাস উপজেলার আসন্ন ৪ নং কড়িকান্দি (সদর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান মোঃ আবু ইউসুফ চিশতী।ইতিমধ্যে-ই উপজেলার কড়িকান্দি(সদর) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন চেয়ে আসছেন তিনি।
তিতাস উপজেলার ৪ নং কড়িকান্দি (সদর) ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মোঃ আবু ইউসুফ চিশতী ২০২১ সালের ৪ নং কড়িকান্দি(সদর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মাঝি হতে চান।বর্তমানে নিষ্ঠা ও সততার সহিত কড়িকান্দি(সদর) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।কড়িকান্দি(সদর) ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান,আসন্ন ৪ নং কড়িকান্দি (সদর)ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু ইউসুফ চিশতী-কে যদি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মাঝি করা হয়, তাহলে বিপুল ভোটের ব্যবধানে তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে এ আশা ব্যক্ত করেন তাঁরা।
তাঁরা আরো জানান,মোঃ আবু ইউসুফ চিশতী একজন উদার মনের মানুষ।তিনি কাড়িকান্দি (সদর)ইউনিয়নের অসহায়, দরিদ্র, গরীব ও দুঃখী মানুষের সুখে,দুঃখে ও বিপদ আপদে তাদের পাশে দাঁড়িয়ে সাধ্যনুযায়ে সাহায্য সহায়তা করে আসছেন। কড়িকান্দি(সদর) ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মোঃ আবু ইউসুফ চিশতী বলেন,আমাদের সকলের প্রান প্রিয় শ্রদ্ধেয় অভিভাবক কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)'র হাত-কে শক্তিশালী করার লক্ষে আসন্ন ৪ নং কড়িকান্দি(সদর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি নৌকার মাঝি হতে চাই এবং কড়িকান্দি(সদর) ইউনিয়নবাসীর শাসক হতে নয়,একজন সেবক হতে চাই। তাই কড়িকান্দি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন তিনি।