শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৭ মার্চ ২০ ২১
৩:২৭ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ছাতক উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাতক উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় স্থানীয় গোবিন্দগঞ্জে আব্দুল হক স্মৃতি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রনেতা ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. আব্দুস সহিদ মুহিতের নেতৃত্বে কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এর আগে আব্দুস সহিদ মুহিত এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বারীন্দ্র দাস সজিবের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগ নেতা মো. কামরুজ্জামান, রনজিত দাম, এম এ কাদির, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, আব্দুল হেকিম, কয়েছ আহমদ চৌধুরী, রাসেল আহমেদ, আখলাকুর রহমান, নেপাল চন্দ্র দেবনাথ, ফয়ছল আহমদ বাবুল, মজনু মিয়া, সমুজ আলী, আঙ্গুর আলম, আফতাব আলী, লায়েক মিয়া, মুহিতুল ইসলাম চৌধুরী, নিরঞ্জন দেবনাথ, সুমন দেবনাথ, সেলিম আহমদ, চান মিয়া, পাপ্পু মজুমদার, বিজিত পাল প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ