জাতীয় ডেস্ক::
৭:৩৩ অপরাহ্ণ
পরিস্থিতি অনুকূলে এলে নিউ মার্কেট খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি অনুকূলে এলে সব মার্কেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
পরিস্থিতি এখন নিউ মার্কেট খোলার জন্য অনুকূল বলে মনে করেন কি না- এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত অনুকূলে, যদি এরকম থাকে, সব দেখে আমরা মার্কেট খুলে দেবো।
তিনি বলেন, আমি ব্যবসায়ীদের বলেছি আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করতে। সাত কলেজের ছাত্ররা নাকি ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। নুরুল হক নুররাও ওদের সঙ্গে শামিল। ইডেনের শিক্ষার্থীরা রাস্তায় নামার কথা বলেছে; বুঝে হোক আর না বুঝে হোক।
পরিস্থিতি যাতে আর ঘোলা না হয়, সেজন্য আমি বলেছিলাম আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করে পরিস্থিতি দেখে তারপর দোকান খুলতে।
বুধবার সকাল থেকে নিউমার্কেট এলাকার মার্কেটগুলোর সামনে দোকানের কর্মচারীদের ভিড় করতে দেখা গেছে। তাদের চোখেমুখে সংশয়ের ছাপ। কেউ অপেক্ষা করছেন দোকান খোলার জন্য। আবার কেউ মালিকের নির্দেশের অপেক্ষায় আছেন।
ডিএমপি নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অল্প অল্প করে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে সব দোকানপাট খুলে স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা মনে করি।
তবে ব্যবসায়ীদের মার্কেট খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পুলিশ দেয়নি। স্ব স্ব মার্কেটের মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা মার্কেট খুলেছেন বলেও মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা।
নিউমার্কেট এলাকায় সোমবার রাতের পর মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামে এক পথচারী মঙ্গলবার রাতে চিকিৎসাধীন মারা যান। সংঘর্ষে অনেকে আহত হন।
রাজধানীতে সম্প্রতি এ ধরনের সংঘর্ষ হয়নি। সংঘর্ষের কারণে মঙ্গলবার প্রায় পুরো দিন রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডের সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। তার প্রভাবে আশপাশের সড়ক কার্যত অচল হয়ে যায়। নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিপণিবিতানগুলো খোলা সম্ভব হয়নি।
দফায় দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ১০টার পর ছাত্র, দোকানমালিক ও কর্মীরা সড়ক থেকে সরে যান। পরে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল শুরু হয়।
বুধবার সকাল থেকে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান তোলপাড়!
কোম্পানীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা বিতরণ
কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন
কোম্পানীগঞ্জে পৃথক অভি'যানে ৮৪ লাখ টাকার ভারতীয় পণ্য…
অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে…
সিলেটে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতি হয়'রা'নির শিকার…
হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের…
কমলগঞ্জে ‘দক্ষ যুব গড়বে দেশ’ স্লোগান নিয়ে জাতীয়…
কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের…
জকিগঞ্জে সাফল্যের আনন্দ ভাগাভাগি, উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে তালামীযের…
গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা; শ্রমিকদের কাজে…
বিশ্বনাথে খাজাঞ্চি ও অলংকারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ